1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন

খুলনায় কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

খুলনা ব্যুরো
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

খুলনা জেলার পুলিশ লাইন্স শিরোমণিতে কনস্টেবল পদ থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

আজ ২৬-৭-২৬ রবিবার পুলিশ লাইন্স শিরোমণিতে আয়োজিত এক অনুষ্ঠানে খুলনা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যের ইউনিফর্মে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় পুলিশ সুপার পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন পদে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, পদোন্নতি একজন পুলিশ সদস্যের কর্মজীবনে গুরুত্বপূর্ণ অর্জন। এর সঙ্গে দায়িত্ব ও কর্তব্যও আরও বেড়ে যায়। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. আল-বেরুনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‍্যাংক ব্যাজ পরিধানের মাধ্যমে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যের নতুন দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com