1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮! লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ সিলেট বিভাগের হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মহেশপুরে ১৭ বছর ধরে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শহীদ জিয়াউর রহমান কলেজ কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে সাচিং প্রু জেরী এমপি শ্যামনগরের কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ 

লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১ Time View

রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় একটি হোটেল কর্মচারীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল পিয়াসীর কর্মচারী মো. রাজ বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে ১২ থেকে ১৫ জন ব্যক্তি হোটেল পিয়াসীতে গিয়ে মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় কর্মচারী রাজ তাদের সঙ্গে মালিকের কথা বলার ব্যবস্থা করার চেষ্টা করলে তাঁকে জোর করে পাশের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।

পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম পায়ে আঘাত করা হয়। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হলে সহকর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এ ঘটনার পেছনে রাজু নামের এক ব্যক্তির নেতৃত্ব রয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “একজন ভুক্তভোগী থানায় এসে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com