1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ঝিনাইদহ জেলা প্রশাসন চাঁদা না পেয়ে চিংড়িঘের দখলের অভিযোগ যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে জাম্বিয়ার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেপ্তার আইপিএলের ব্র্যান্ড ভ্যালুতে বড় লাফ: মুম্বাই-কেকেআরকে পেছনে ফেলে শীর্ষে আরসিবি ইসরায়েলি হামলায় গাজায় অভিভাবকহীন ৬০ হাজারের বেশি শিশু: স্বাস্থ্য মন্ত্রণালয় মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার! রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন আমির হোসেন সংবাদ সম্মেলন করে কাশিয়ানীর রাতইল ইউনিয়নে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে ৩ নেতার পদত্যাগ।

২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোট’ বাস্তবায়নের অন্যতম কারিগর এবং ঝিনাইদহের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন জারির পূর্ব পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। বিধি মোতাবেক তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

অনুসন্ধান ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে ঝিনাইদহে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকালে সরোজ কুমার নাথের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন, ভিত্তিহীন মামলা প্রদান এবং প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরার সরাসরি অভিযোগ ছিল। ওই নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করতে তিনি মূল ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বৈশ্বিক মহামারী করোনাকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় ত্রাণ সামগ্রী ও সরকারি তহবিল বরাদ্দে ব্যাপক লুটপাট ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব বিতর্কের তোয়াক্কা না করে ২০২১ সালের ২৯ অক্টোবর তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়, যা প্রশাসনিক মহলে ‘রাতের ভোটের পুরষ্কার’ হিসেবে বিবেচিত হয়।

এছাড়া প্রশাসনিক পদে আসীন থেকে চরম দলীয়করণ, স্বজনপ্রীতি এবং পদ-পদবি ব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অর্থ-সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়ে আসছিল ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com