1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

আইপিএলের ব্র্যান্ড ভ্যালুতে বড় লাফ: মুম্বাই-কেকেআরকে পেছনে ফেলে শীর্ষে আরসিবি

খেলাধুলা ডেক্স
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেমন ক্রিকেটারদের কোটিপতি হওয়ার স্বপ্ন, তেমনি ফ্র্যাঞ্চাইজিগুলোর বিপুল আর্থিক সাফল্য। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা আইপিএলের বাজারমূল্য এ বছর এক লাফে ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি মৌসুমে ব্র্যান্ড ভ্যালুর বিচারে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কাঙ্ক্ষিত ট্রফি জয় বিরাট কোহলিদের দলের ভাবমূর্তি ও বাজারমূল্য বাড়াতে অনুঘটক হিসেবে কাজ করেছে। বর্তমানে আরসিবির বাজারমূল্য দাঁড়িয়েছে ২৬৯ মিলিয়ন ডলার (প্রায় ২,৯৮৪ কোটি টাকা)।

আইপিএলের অন্যান্য দলগুলোর বর্তমান অবস্থা:

  • মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবদের মতো বড় তারকাদের উপস্থিতিতে ৯.১% প্রবৃদ্ধি নিয়ে ২৬৪ মিলিয়ন ডলারে (প্রায় ২,৫২৪ কোটি টাকা) দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

  • কলকাতা নাইট রাইডার্স: তিনবারের চ্যাম্পিয়নদের বড় আকর্ষণ বলিউড বাদশাহ শাহরুখ খান। বড় কোনো একক মহাতারকা না থাকলেও প্রায় ৮% প্রবৃদ্ধি নিয়ে ২,৩৪৩ কোটি টাকা বাজারমূল্য নিয়ে তৃতীয় স্থানে কেকেআর।

  • চেন্নাই সুপার কিংস: ব্র্যান্ড ভ্যালুর তালিকায় চার নম্বরে নেমে এসেছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনি ছাড়া নতুন বড় তারকার ঘাটতির কারণে তাদের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৪%। বর্তমানে তাদের বাজারমূল্য ২৪৪ মিলিয়ন ডলার (২৩৩৪ কোটি টাকা)।

  • অন্যান্য দল: তালিকায় পঞ্চম স্থানে সানরাইজার্স হায়দরাবাদ (১,৬০৭ কোটি টাকা), ষষ্ঠ স্থানে রাজস্থান রয়্যালস (১,৫৪০ কোটি টাকা), সপ্তম স্থানে পাঞ্জাব কিংস (১,৫১১ কোটি টাকা) এবং অষ্টম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স (১,৫০২ কোটি টাকা)। এছাড়া নবম স্থানে দিল্লি ক্যাপিটালস (১,৪৯২ কোটি টাকা) এবং তলানিতে রয়েছে লখনউ সুপার জায়ান্টস (১,১৬৭ কোটি টাকা)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com