1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত, আশঙ্কাজনক স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় ম. বুলবুল আবু সাঈদ শামীমকে সংবর্ধনা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত! কোটচাঁদপুরে মরহুম সিরু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মদ ও ওষুধ উদ্ধার, নারী আটক” সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নির আগমন উপলক্ষে প্রাণবন্ত নাগরিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৫

খুলনায়  বাড়ি দখলের চেষ্টা ও অবরুদ্ধ করার অভিযোগ, আতঙ্কে দুই শিশুসহ তিন নারী

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল পশ্চিমপাড়া ময়ূরী খালপাড় এলাকায় এক  পরিবারের বাড়ি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপি নেতা পরিচয়ে একদল দুর্বৃত্ত বাড়িটি দখল করতে ব্যর্থ হয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এতে দুই শিশুসহ তিন নারী দীর্ঘ সময় ঘরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। বুধবার (২৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধদের মধ্যে ছিলেন জোসনা মন্ডল (৩৮), তার ছয় বছর বয়সী মেয়ে উপমা মন্ডল এবং দেবব্রত মণ্ডলের ১১ বছর বয়সী মেয়ে দেবশ্রী মন্ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবব্রত মণ্ডল (দেবু) বৈধভাবে জমি কিনে সেখানে একটি একতলা বাড়ি নির্মাণ করেন। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সংখ্যালঘু পরিবারের সদস্য হওয়ায় ভীত হয়ে তিনি ইতোমধ্যে ২ লাখ টাকা পরিশোধ করেন বলে অভিযোগ। বাকি ৮ লাখ টাকা দিতে দেরি হওয়ায় অভিযুক্তরা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় সন্ত্রাসীদের নিয়ে বাড়ি দখলের চেষ্টা চালায় বলে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় বাড়ির ভেতরে থাকা জোসনা মন্ডল ও দুই শিশু নিরাপত্তার জন্য দরজা বন্ধ করে দেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ছাদ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে তারা মূল গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে চলে যায়। এতে তিনজন দীর্ঘ সময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

অবরুদ্ধ অবস্থায় জোসনা মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের বাঁচান, ওরা আমাদের মেরে ফেলবে। আমরা ঘরের ভেতরে আটকা পড়ে আছি। যেকোনো সময় বড় বিপদ হতে পারে।”

তিনি জানান, তার মা অসুস্থ হয়ে খুলনার একটি ক্লিনিকে ভর্তি রয়েছেন। সেখান থেকে খাবার আনতে এসে তিনি শিশু সন্তানকে নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করেছিলেন। ঠিক তখনই হামলার ঘটনা ঘটে।

দেবব্রত মণ্ডলের স্ত্রী তৃপ্তি বিশ্বাস মুঠোফোনে বলেন, “অনেক কষ্ট করে মাথা গোঁজার ঠাঁই হিসেবে এই বাড়ি তৈরি করেছিলাম। আমাদের সব বৈধ কাগজপত্র রয়েছে। তারপরও চাঁদা দাবি করে আমাদের সর্বস্ব লুটে নেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করেন, হামলার সময় প্রায় দেড় লাখ টাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমার ছোট্ট মেয়েটা তখনও বাড়ির ভেতরে আটকে ছিল। আমরা জানি না ওকে আর দেখতে পারব কিনা। আমরা সংখ্যালঘু বলে কি আমাদের বিচার হবে না?”

ঘটনার খবর পেয়ে জোসনা মন্ডলের বড় বোন স্বপ্ন সানা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, বাড়ির মূল ফটকে বাইরে থেকে তালা ঝুলছে। বৃষ্টির মধ্যেই তিনি উদ্বিগ্ন অবস্থায় বাইরে অপেক্ষা করেন।

দেবব্রত মণ্ডল বলেন, “তিলে তিলে জমানো অর্থ দিয়ে জমি কিনে বাড়ি করেছি। সব কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও আমার কাছে চাঁদা দাবি করা হয়েছে। আমি হিন্দু বলেই হয়তো কোনো বিচার পাচ্ছি না। আমার পরিবারকে হত্যা ও দেশছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে।”

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম বলেন, অভিযোগটি মূলত জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। বিষয়টি তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তিনি দাবি করেন, ঘরের ভেতরে যারা ছিলেন, তারা নিজেদের ইচ্ছাতেই অবস্থান করছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com