
সাবেক ৩ বারের সফল সংসদ সদস্য ও মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব শহীদুল ইসলাম মাস্টার মহোদয়ের কবর জিয়ারত সম্পন্ন।
আজ মরহুমের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলীয় সর্বস্তরের নেতৃবৃন্দ।
উক্ত কবর জিয়ারতে উপস্থিত ছিলেন:
👉 জনাব রুহুল কুদ্দুস কাজল, সম্মানিত অ্যাটর্নী জেনারেল, বাংলাদেশ সরকার।
👉 জনাবা ফাহিমা নাসরিন মুন্নী, ঝিনাইদহ-৩ ও ৪ আসনের উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য।
👉 মোহাম্মদ মেহেদী হাসান “রনি”, সভাপতি, মহেশপুর উপজেলা বিএনপি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মরহুম নেতার সুযোগ্য উত্তরসূরী।
এছাড়াও জিয়ারতকালে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রিয় নেতার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
Leave a Reply