1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ দম্পতি ও গাঁজাসহ যুবতী আটক হাই স্কুল ভিত্তিক ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে বাঁশবেড়িয়ায় প্রস্তুতি সভা! দুই কেজি গাঁজাসহ জীবননগরের নারী মাদক কারবারি গ্রেফতার ফেনসিডিলের বিকল্প হিসেবে ডিমলায় এস্কাফ সিরাপ উদ্ধার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক বাগেরহাটের প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ গোপালগঞ্জে কাশিয়ানী ২ হাজার ৩শ পিচ ইয়াবাসহ, র‍্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী প্রযুক্তি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার’ রোগী সেবায় অনন্য দৃষ্টান্ত। ​কালীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির..

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

ঠাকুরগাঁও, ২ আগস্ট: ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) সদর থানার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপাড়া বড়মাঠের পশ্চিম পাশে ঈদের নামাজের মিম্বরের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. লিখন হোসেন, এএসআই (নিঃ) সারোয়ার জাহান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে উত্তর বোচাপুকুর এলাকার শরিফুল ইসলাম (১৯), পিতা- মৃত আব্বাস আলী ও মাতা- মোছা. শরিফা বেগমকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা লাল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৮০ পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, “মাদকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করছি।”

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com