1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির.. বন্ধুত্বের ফাঁদে ডেকে নিয়ে অপহরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগ সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের মাগুরায় মাদকবিরোধী অভিযান: ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড! বদলে গেছে মহেশপুর ও ভৈরবা পল্লী বিদ্যুৎ: সততা ও সেবার এক অনন্য নজির! কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা,পি’ বিআই’কে তদন্তের নির্দেশ। বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

​নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আল-আমীন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​রবিবার (২ জুলাই) ভোর ৪টার দিকে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত মাছ ব্যবসায়ী আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অন্যদিকে, আহত আল-আমীন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২’ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খেজুরতলা এলাকায় পৌছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আফজালের মর্মান্তিক মৃত্যু হয়।

​ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পিকআপ চালক ইলিয়াস আলী ভুঁইয়া পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com