1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ দম্পতি ও গাঁজাসহ যুবতী আটক হাই স্কুল ভিত্তিক ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে বাঁশবেড়িয়ায় প্রস্তুতি সভা! দুই কেজি গাঁজাসহ জীবননগরের নারী মাদক কারবারি গ্রেফতার ফেনসিডিলের বিকল্প হিসেবে ডিমলায় এস্কাফ সিরাপ উদ্ধার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক বাগেরহাটের প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ গোপালগঞ্জে কাশিয়ানী ২ হাজার ৩শ পিচ ইয়াবাসহ, র‍্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী প্রযুক্তি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার’ রোগী সেবায় অনন্য দৃষ্টান্ত। ​কালীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির..

ফেনসিডিলের বিকল্প হিসেবে ডিমলায় এস্কাফ সিরাপ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

চলমান মাদকবিরোধী অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলায় ৭৩ বোতল ভারতীয় এস্কাফ (ESkuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। দেখতে অনেকটা ফেনসিডিলের মতো এ সিরাপ ভারতে কোডিনযুক্ত কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হয়। তবে চোরাই পথে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এনে এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের মাদকসেবীদের কাছে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া এলাকায় অভিযান চালায় ডিমলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৭৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এস্কাফ সিরাপের বোতলের আকার, পরিমাণ ও প্যাকেজিং অনেকটাই ফেনসিডিলের মতো। এর আগেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ধরনের সিরাপ উদ্ধার হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিমলা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক চোরাচালান, কারবার ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই আইনের ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com