1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
​কালীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির.. বন্ধুত্বের ফাঁদে ডেকে নিয়ে অপহরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগ সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের মাগুরায় মাদকবিরোধী অভিযান: ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড! বদলে গেছে মহেশপুর ও ভৈরবা পল্লী বিদ্যুৎ: সততা ও সেবার এক অনন্য নজির! কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা,পি’ বিআই’কে তদন্তের নির্দেশ। বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন

বন্ধুত্বের ফাঁদে ডেকে নিয়ে অপহরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

যশোরের অভয়নগর উপজেলায় পূর্বপরিচিত ব্যক্তিদের ডেকে নিয়ে অপহরণ, মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবু হুরাইরা (৩০) অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আবু হুরাইরা উল্লেখ করেন, পূর্বের বিরোধ মীমাংসা হওয়ায় অভিযুক্তদের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক ছিল। সেই সুযোগে শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত নয়ন তার মোবাইল ফোনে কল করে আকিজ সিটি সেন্টারের সামনে দেখা করতে বলেন। সেখানে গেলে নয়ন ও ইয়াছিন তাকে ইজিবাইকে করে রাজঘাট বাজারে নিয়ে যান। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে রাজঘাট গ্রামের জেজেআই মিলস ঘাট এলাকায় নিয়ে গিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

তিনি অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ও তাদের সঙ্গে থাকা আরও ২-৩ জন তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে নয়ন নাইলনের রশি দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় তার ব্যবহৃত একটি Redmi 14C অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি Nokia বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তার মোবাইল ব্যবহার করে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। প্রাণনাশের হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে প্রথমে ২ হাজার ৪০ টাকা পাঠাতে বাধ্য করা হয়। এরপর আরও ১০ হাজার ৮০০ টাকা আদায় করে অভিযুক্তরা তাকে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়দের সহায়তায় বাড়িতে পৌঁছানোর পর তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com