1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

নাগেশ্বরীতে বাঁশঝাড়ে প্যান্টপিস-জিরা উদ্ধার, পলাতক ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী চর ধনিরামপুরে অভিযান চালিয়ে প্রায় ৯৫০ মিটার ভারতীয় প্যান্টপিস ও ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান।

৪ আগষ্ট বিকালে কচাকাটা থানার ধনিরামপুর গ্রামের মোঃ খয়বর আলীর বাড়ির পেছনের নদীসংলগ্ন বাঁশঝাড়ে এই অভিযান পরিচালনা করে পুলিশ। ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাসের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে পণ্য এনে ওই বাঁশঝাড়ে মজুদ করছিল একদল চোরাকারবারি। পুলিশ আসতে দেখে তারা বেশ কয়েকটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত প্যান্টপিসের আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা এবং জিরার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীরা পলাতকদের নাম ও ঠিকানা জানিয়েছেন। তারা হলেন—মোঃ মিজানুর রহমান (৩৫), মোঃ জাহাঙ্গীর (২৫), মোঃ জুল হক (২৮), মোঃ নুর আলম (৩৫) ও মোঃ জহুরুল ইসলাম (৩৫)। সবার বাড়ি ধনিরামপুর গ্রামে।

এ বিষয়ে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, “পলাতক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করা হবে।”

তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধার করা পণ্য জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com