1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শামিম বেপারী সাভার আশুলিয়া
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত গুদামটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে গুদামের কর্মকর্তা-কর্মচারীদের খবর দেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়লে জিরাবো থেকে আরও দুটি ইউনিট যোগ দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কনক চৌধুরী সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রয়োজন হলে আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com