
কালিয়াকৈরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
গাজীপুরের কালিয়াকৈরে সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান ও তাঁর সহযোগী রফিউল ইসলাম। গত ৩ আগস্ট মৌচাক হাবিবপুর এলাকায় স্থানীয় আনসার সদস্য শরিফা আক্তারসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। আহত সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় ৬টি সেলাই পড়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply