1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সড়কে গাছ ফেলে ডাকাতি: ডিবি পুলিশের জালে ডাকাত দল

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে গাছ ও গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
​গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং সড়ক অবরোধ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কোটচাঁদপুরের বিভিন্ন আঞ্চলিক ও সংযোগ সড়কে বড় গাছ কিংবা গাছের গুঁড়ি ফেলে রেখে যানবাহন ও পথচারীদের গতিরোধ করে সর্বস্ব লুটে নিত।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com