1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

মাদকসহ চিকিৎসক গ্রেফতার

রাজিব সরকার কচুয়া পতিনিধি
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায়

কচুয়া উপজেলার বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চিকিৎসকের নাম ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি। তিনি এমবিবিএস চিকিৎসক। অভিযানে তার কাছ থেকে চার পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় চিকিৎসকের কক্ষ থেকে ইয়াবা সেবনের অসংখ্য ফয়েল, নেশাজাতীয় ব্যবহৃত ইনজেকশন ও অন্যান্য মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওই চিকিৎসক নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তারা জানতে পেরেছেন। একজন চিকিৎসকের এ ধরনের মাদক সেবন অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বেসরকারি ক্লিনিক মালিকদের চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করার পরামর্শ দেন। পরে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com