1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সিরাপ ও ভারতীয় ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ১৭২ বোতল সিরাপ ও ৫০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনে থাকা সীমান্ত এলাকায় টহল দল এই বিশেষ অভিযানগুলো পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭২ বোতল সিরাপ এবং ৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
​জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তর বা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com