1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

আমন চাষের ভরা মৌসুমে তীব্র সার সংকট, দিশেহারা কৃষকেরা

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

✍️সংবাদশিরোনাম ✍️
​ঝিনাইদহের মহেশপুরে চলিত আমন চাষের ভরা মৌসুমে চরম সার সংকট দেখা দিয়েছে। ডিলারদের কাছে বারবার ধর্ণা দিয়েও চাহিদা অনুযায়ী সার না পেয়ে তীব্র ক্ষোভ ও চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা। সারের অভাবে চোখের সামনেই রোদ-বৃষ্টিতে শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা ফসলের মাঠ। সময়মতো সারের প্রয়োগ করতে না পারলে এবার কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার আশঙ্কায় চরম দিশেহারা হয়ে পড়েছেন তারা।
​স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি অনুমোদিত ডিলার ও বিক্রয় পয়েন্টগুলোতে কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে প্রয়োজনীয় ‘ফসফেট’ সার একদমই পাওয়া যাচ্ছে না। তীব্র রোদে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে সারপ্রত্যাশী কৃষকদের।
​মহেশপুর পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের কৃষক ওহিদুল ও তার ছেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেক কষ্ট আর ধারদেনা করে মাঠে আমন ধান লাগিয়েছি। এখন গাছের বৃদ্ধির জন্য সারের সবচেয়ে বেশি প্রয়োজন, অথচ কোথাও সার পাচ্ছি না। ডিলারের কাছে বারবার গেলেও তারা সোজা বলে দেয় সার নেই। সময়মতো সার দিতে না পারলে পুরো ফসলই নষ্ট হয়ে যাবে।”
​উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রায় একই চিত্র দেখা গেছে। ভুক্তভোগী কৃষকদের দাবি, অবিলম্বে পর্যাপ্ত সারের বরাদ্দ ও সরবরাহ নিশ্চিত করা না হলে চলতি মৌসুমে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। সার নিয়ে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট ও সিন্ডিকেট ভাঙতে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ এবং কঠোর নজরদারির জোর দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com