
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাগত দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মহোদয় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই সম্মাননা আগামীতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের সেবা করার অনুপ্রেরণা জোগাবে। একই সাথে মহেশপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে স্থানীয় সংবাদকর্মী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply