
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষা, প্রযুক্তি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে যুবদের পরামর্শ দেন।
ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে পরিবেশক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি ক্রেতাদের স্বার্থের প্রতিও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সুন্দর রাখতে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে দুই যুগ পুর্তি উপলক্ষে কেক কাটা হয়।
Leave a Reply