1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন

নতুন টিনের ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ আপন..

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

ফরিদপুরের ভাঙ্গায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নতুন নির্মিত একটি টিনের ছাপড়া দোকানঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাই-ভাতিজাসহ কয়েকজনের বিরুদ্ধে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পল্লীবেড়া গ্রামের ওবাইদুল মাতুব্বর ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, উজ্জল মাতুব্বর (৩৫), ছায়াদ মাতুব্বর (৩৮), হক সাহেব মাতুব্বর (৫৮), ফজলুল হক মাতুব্বর (৬০)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে অভিযুক্তদের সঙ্গে ওবাইদুল মাতুব্বরদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি।
ওবাইদুল মাতুব্বর বলেন, দোকান করার উদ্দেশ্যে সম্প্রতি নিজ জমিতে একটি নতুন টিনের ছাপড়া ঘর নির্মাণ করেন। মঙ্গলবার রাতে আরশাদ মাতুব্বর (৪৫) ওই পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজনকে ঘরটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরশাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পেট্রোলের বোতল ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
ওবাইদুল মাতুব্বর বলেন, “জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বিরোধ চলছে। নতুন ঘর নির্মাণের পর রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”
অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের পক্ষে মো. আজিজুল মাতুব্বর বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি মারামারিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের সত্যতা এবং আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com