
ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস উদ্দিনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। কালীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
Leave a Reply