1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ফ্ল্যাটের ভেতর থেকে,৩ বছরের শিশুকে উদ্ধার

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে আটকা পড়া তিন বছরের শিশু তাকরিম হাসানকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

আজ বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নবীনবাগ এলাকার একটি দুইতলা ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু তাকরিম হাসান কোনোভাবে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে দেয়। পরে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এতে শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তার বাবা খালিদ হাসান দ্রুত গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে আমিনুল ইসলাম লিডারের নেতৃত্বে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। পরে প্রয়োজনীয় কৌশল অবলম্বন করে ফ্ল্যাটের দরজা খুলে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই শিশুটিকে উদ্ধার করায় স্বস্তি ফিরে আসে পরিবারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com