1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

২৫ লক্ষ টাকা মু্ল্যের ১১৬.৬২ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক

মোহাম্মদ রিদয় হোসেন যশোর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

অদ্য ১২ আগস্ট ২০২৬ তারিখ ০৩৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)

এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-চৌগাছা মহাসড়কে অভিযান পরিচালনা করে দরগাহ ফিলিং স্টেশন এর সামনে হতে ০১ জন আসামীসহ ১১৬.৬২ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের বার, ০১টি বাটন মোবাইল এবং নগদ ১৭০/- টাকা আটক করে।

আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- হাসান কবীর নয়ন (৩০), পিতাঃ মোঃ ইসমাইল হোসেন, গ্রামঃ সুটিয়া, ডাকঘরঃ হাসাদাহ, থানাঃ জীবননগর, জেলাঃ চুয়াডাঙ্গা।

আটককৃত স্বর্ণের মূল্য ২৫,৬২,১৪১/- টাকা ও ০১টি বাটন মোবাইল এর মূল্য ১,০০০/- টাকা এবং নগদ ১৭০/- টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ২৫,৬৩,৩১১/- (পঁচিশ লক্ষ তেষট্টি হাজার তিনশত এগার) টাকা।*

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকব- স্বাক্ষরিত *গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি*
লেঃ কর্নেল
পরিচালক
অধিনায়ক
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com