1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

অটোভ্যানের চাপায় আড়াই বছরের শিশু নিহত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় সূর্য দাস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য দাস নড়াইল সদর উপজেলার কোড়গ্রামের সুমন দাসের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। পথে অটোভ্যানটি কোড়গ্রাম এলাকায় পৌঁছালে শিশুটি সড়ক পার হওয়ার সময় অটোভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সূর্য দাসকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং শিশুদের নিরাপদ চলাচলের বিষয়ে আরও সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com