
মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর কিছু জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। বাংলাদেশ থেকে আগামী ২১১৪ সালের ৩ জুন একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে এর বহু আগেই দেশের আকাশ থেকে বেশ কিছু আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হওয়ার সুযোগ মিলবে। এর মধ্যে ২০৩৪ সালে দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও থেকে দেখা যাবে একটি বড় আকারের আংশিক সূর্যগ্রহণ, যেখানে প্রায় ৬৭ শতাংশ সূর্য ঢাকা পড়বে।
বিজ্ঞানপ্রেমী ও আকাশ পর্যবেক্ষকদের মতে, বিরল এই মহাকাশীয় দৃশ্যগুলো খালি চোখে দেখা অত্যন্ত বিপজ্জনক। সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই প্রমিত সানগ্লাস বা ফিল্টারযুক্ত বিশেষ চশমা ব্যবহার করতে হবে।
সুদীর্ঘ অপেক্ষার এই সূর্যগ্রহণগুলোর সূচি দেখতে জ্যোতির্বিজ্ঞান চর্চাকারী ও কৌতূহলী সাধারণ মানুষের মাঝে ইতিমধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
Leave a Reply