1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

ঝিনাইদহের মহেশপুরে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মুদি দোকানীকে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ।
​স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি কেনাকাটা করার জন্য স্থানীয় একটি মুদি দোকানে গেলে অভিযুক্ত দোকানী সুযোগ বুঝে তাকে একা পেয়ে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে। পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে অবহিত করে।
​এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মুদি দোকানীকে আটক করে এবং সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখায়।
​মহেশপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। সামাজিক অপরাধ ও শিশু সুরক্ষা নিশ্চিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com