
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ইসরাফিল হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার প্যারিস রোডের শিংগা বটতলা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল হরিণাকুণ্ডু হলবাজার এলাকার মোটরসাইকেল মেকানিক নিয়ামত আলীর ভাতিজা। নিয়ামত আলীর নিজ বাড়ি যশোর জেলায় হলেও ব্যবসার সূত্রে তিনি বর্তমানে হরিণাকুণ্ডুতে বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাফিল মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে প্যারিস রোডের শিংগা বটতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
Leave a Reply