1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে কমিটি গঠন

মোঃমামুন হোসেন,মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ কোটচাঁদপুর মডেল মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কোটচাঁদপুর থানার পুলিশ কর্মকর্তা এম. এ. আজাদ রহমান মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে তরুণ সমাজকে সচেতন করতে হবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত সমাজের লোকজন মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা করা হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কোটচাঁদপুরকে ধীরে ধীরে মাদকমুক্ত ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com