1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

হাসপাতালের সার্বিক স্বাস্থ্য সেবায় জেলায় ১ম স্থান

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিয়মিত হাসপাতালের সার্বিক স্বাস্থ্য সেবায় সফলতা অর্জন করায় এবারে ঝিনাইদহ জেলার মধ্যে ১ম স্থান অধিকার করেছে।

জানা গেছে, হাসপাতালের রিভিনিউ পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া অত্র উপজেলার কিশোরীদের মাঝে (hpv)ভ্যাকসিন ১০০%প্রদান করা হয়েছে। ডাক্তারগন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতির কারণে, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারি ও সিএইচপি, সিপিদের সম্মিলিত প্রচেষ্টায় নিয়মিত টিকা প্রদান, স্বাস্থ্য শিক্ষা প্রদান, শিশু রোগী ও গর্ভকালীন মা ও প্রসূতি মায়েদের নিয়মিত চেকআপ প্রদান সহ চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এ ব্যাপারে আমাদের এ প্রতিনিধি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (tho)ডাঃহেলেনা আক্তার নিপার সাথে আলাপকালে তিনি বলেন, মহেশপুর উপজেলায় ৩৪ টি কমিউনিটি ক্লিনিক, ৪টি সাব সেন্টার হতে সকল ঔষধ সরবরাহ করা হয় এবং বয়োজ্যেষ্ঠ, শিশু ও গর্ভবতী মায়েদের সকল স্বাস্থ্য কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। হাসপাতালের সার্বিক পরিবেশ অনেক সুন্দর ও উন্নত হওয়ায় সকলেই সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, আমি আমার সাধ্যমত সরকারি বিধি অনুসরণ করে চিকিৎসা সেবা ও স্বাস্থ্যের মান উন্নয়নে সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com