
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন এই ভবনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনকালে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত বিভিন্ন বিভাগ, অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান এবং চিকিৎসাধীন রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার সার্বিক খোঁজখবর নেন। পরবর্তীতে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট ভবনটি পুরোপুরি চালু হওয়ার ফলে দেশে স্নায়ুরোগ ও নিউরোসায়েন্স সংক্রান্ত জটিল চিকিৎসার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং সাধারণ রোগীরা আরও সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন।
Leave a Reply