1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

পুলিশের তল্লাশিতে ৫০০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ আবুল কালাম আজাদ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরিণাকুণ্ডু থানার অন্তর্গত পোড়াহাটি চরপাড়া পুলিশ ক্যাম্পের সামনে দায়িত্ব পালনকালে এসআই মুকুল রঞ্জন জ্যোতি ও তাঁর সঙ্গীয় ফোর্স একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে গতিরোধের সংকেত দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলতে সক্ষম হলেও অপরজন কৌশলে সটকে পড়ে।
​পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে আটককৃত আবুল কালাম আজাদের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ২ প্যাকেটে মোট ৫০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের কাশেম মন্ডলের ছেলে। ঘটনাস্থলে সাধারণ জনতার উপস্থিতিতে উদ্ধারকৃত ইয়াবা গণনা করে ৫০০ পিস উদ্ধারের বিষয়টি পুলিশ প্রশাসন ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
​এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com