1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ

ভাড়াটিয়ার বাসা থেকে পাইপগান ও ককটেল উদ্ধার

মোঃমামুন হোসেন,মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খাজুরা জোয়ার্দার পাড়ায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও চারটি ককটেল উদ্ধার করেছে রাড়ুলী বিট পুলিশিং।

পুলিশ সূত্রে জানা গেছে, খাজুরা জোয়ার্দার পাড়ার জাহিদ জোয়ার্দারের বাড়ির ভাড়াটিয়া ওমর ফারুক (৩৩)-এর বাসায় অভিযান চালায় রাড়ুলী বিট পুলিশিংয়ের সদস্যরা। এ সময় তার বাসা থেকে একটি পাইপগান ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও ককটেলগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com