
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (DC) হিসেবে দায়িত্ব লাভ করেছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা তৌহিদ আরিফ।
পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত তৌহিদ আরিফ ইতিপূর্বে বাগেরহাট জেলার পুলিশ সুপার (SP) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখ্য, বিগত সরকারের শাসনামলে নিজ জেলা বগুড়া হওয়ায় দীর্ঘ সময় কাঙ্ক্ষিত পদোন্নতি ও কাঙ্ক্ষিত পদায়ন থেকে বঞ্চিত ছিলেন তিনি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ প্রশাসনে মেধা ও যোগ্যতার মূল্যায়ন শুরু হলে তাকে এসপি পদে পদোন্নতি দিয়ে বাগেরহাটে পদায়ন করা হয়। পরবর্তীতে বাগেরহাটে সফলতার স্বাক্ষর রেখে আজ তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদে উন্নীত ও পদায়িত হন।
তার এই পদায়নে সহকর্মী, বন্ধুমহল এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। নতুন কর্মস্থলে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় অনন্য ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply