
ঝিনাইদহের মহেশপুর উপজেলাকে একটি মাদকমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন মহেশপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা যদি শিশুদের মাঠমুখী করতে পারি, তবেই একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।”
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা উপজেলা ক্রীড়া সংস্থার এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকাকে মাদকমুক্ত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply