1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

স্থানীয় সরকারের দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জোর তাগিদ

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

সরকারি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের প্রসার, নবায়নযোগ্য জ্বালানির সর্বোত্তম ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এক পর্যালোচনার আয়োজন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে সরকারি ভবন ও সংস্থাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়াতে হবে। এতে সরকারি ব্যয় কমার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাত আরও সম্প্রসারিত হবে।
​স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
​সভায় আলোচিত মূল বিষয়সমূহ:
​সরকারি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ।
​নবায়নযোগ্য জ্বালানির সর্বোত্তম ও কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ।
​সার্বিক বিদ্যুৎ অপচয় রোধ ও সাশ্রয়ের কৌশল নির্ধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com