1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

দুইটা কিডনি নষ্ট সোহাগ হোসেনের পাশে উপজেলা চেয়ারম্যান

মামুন হোসেন,মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

মহেশপুরে দুইটা কিডনি নষ্ট অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দায়িত্বশীলবৃন্দসহ বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের মহেশপুর উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ হামিদুর রহমান রানা।

ঝিনাইদহের মহেশপুরের কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই অবসর জীবনে সরাসরি সামাজিক ও মানবিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করে চলেছেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সমাজে নানান ধরনের অসঙ্গতি গুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়ে তিনি তার মূল্যবান মতামত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ ১৮ তারিখ রোজ মঙ্গলবার ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড এর পিপুলবাড়িয়া গ্রামের দুইটা কিডনি নষ্ট হয়ে যাওয়া মোঃ সোহাগের পাশে দাঁড়ান। অসহায় সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ধরনের খোঁজখবর নেন।

পিপুলবাড়িয়া গ্রামের সোহাগ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে একটা কিডনি ,পরবর্তীতে তার প্রভাবে আর একটা কিডনিও নষ্ট হয়ে যায়। সোহাগ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে। অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মানবিক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় দরিদ্র পীড়িত মানুষগুলোর পাশে প্রত্যেকেরই দাঁড়ানো উচিত। বিশেষ করে যারা দরিদ্র পীড়িত মানুষ অসহায় জীবনযাপন করে অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করে, তাদেরকে সমাজের বিত্তবান লোক ও সরকারিভাবে সহায়তা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com