
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল দলের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব কীটনাশক শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। উদ্ধারকৃত কীটনাশক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply