
যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গরপুর-পুড়াপাড়া সড়কের আন্দারকোটা এলাকার পুড়াপাড়া বাজারে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে উল্টে গেছে। এতে ট্রাকে থাকা বিপুল পরিমাণ সারের বস্তা ক্ষতিগ্রস্ত হয়ে ধানক্ষেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারবোঝাই ট্রাকটি পুড়াপাড়া বাজারের ‘কল্পনা বীজ ভান্ডার’-এর সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচে থাকা ধানক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনায় চালক ও হেলপার সামান্য আহত হলেও বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।
এলাকাবাসীর অভিযোগ, টেঙ্গরপুর থেকে পুড়াপাড়া সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত খানাখন্দে ভরা ও বেহাল। সংস্কারের অভাবে প্রায়ই এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা।
Leave a Reply