
ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পর্যায়ের সমাপনী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজনের আয়োজন করা হয়।
প্রতিযোগিতার ফাইনাল পর্বের নির্ধারিত বিষয় ছিল—‘সোশ্যাল মিডিয়া সমাজকে সংযুক্ত করার চেয়ে বিচ্ছিন্ন করছে বেশি’। যুক্তি-তর্কের এই জমজমাট লড়াইয়ে বিষয়টির পক্ষে অবস্থান নিয়ে অংশ নেয় সলিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে শক্ত যুক্তি উপস্থাপন করে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়। দুই দলের প্রখর মেধা ও বাগ্মিতার লড়াই শেষে ২৯৩ নম্বর পেয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। তিনি বিজয়ী ও বিজিত দলের ব্লেজার ও স্মারক উপহার প্রদান করেন এবং শিক্ষার্থীদের যুক্তিবাদী মনন গড়ে তোলার তাগিদ দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঝিনি এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিতর্ক উপভোগ করেন।
Leave a Reply