1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে “স্মরণসভা”

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান ও প্রাইভেট ইউনিভার্সিটির প্রথম শহীদ আসিফ হাসান স্মরণসভা”আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য এবং তরুণ প্রজন্মের সাহসিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা আমাদের সবার দায়িত্ব।
​বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ (ডি.লিট) বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
​অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মিজানুর রহমান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্মরণসভায় শহীদ আসিফ হাসানের পিতা ও তাঁর জমজ ভাই উপস্থিত থেকে আবেগঘন মুহূর্ত বিনিময় করেন। বক্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com