1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

পুকুর থেকে ৩ দিন পর নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ইনসাফের চোখ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের তিন দিন পর মো: মফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার হরিন্দীয়া ঝামাঘাটা এলাকার জনৈক আসাদুলের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মফিজুর রহমান ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ৯ টার দিকে মফিজুর রহমান নিজ বাড়ি থেকে খাবার শেষ করে একটি প্লাস্টিকের বস্তা ও সরঞ্জাম নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর পরিবার ও স্থানীয় লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে হরিন্দীয়া গ্রামে আসাদুলের পুকুর সংলগ্ন এলাকায় তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ইসমাইল (২৫) দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পুকুরের পূর্ব পাশে এবং পাকা রাস্তার পশ্চিম অংশে পানিতে একটি লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকেই উদ্ধার করা হয় নিহতের ব্যবহৃত একজোড়া স্যান্ডেল, মাছ ধরার একটি বাঁশের কুঞ্চির ছিপ এবং একটি প্লাস্টিকের বস্তা।
​পেশাগত জীবনে নির্দিষ্ট কোনো কাজ না থাকলেও মফিজুর মাঝে মাঝে স্থানীয় হরিন্দীয়া বাজারে গ্যাস লাইটে গ্যাস ভরার কাজ করতেন বলে জানান এলাকাবাসী।
​নিহতের পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দারা জানান, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। তাদের ধারণা, পুকুরে মাছ ধরতে বা কোনো কাজে গিয়ে মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে যান এবং আর উঠে আসতে পারেননি।
​ঘটনা সম্পর্কে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদ রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল।
​আইনি প্রক্রিয়া ও সার্বিক বিষয়ে ওসি আসাদ রহমান আরও বলেন, “পরিবার ও গ্রামবাসী জানিয়েছেন নিহত যুবক মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় পরিবার বা স্থানীয় কারও কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
​এ মর্মান্তিক ঘটনায় পুরো হরিন্দীয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com