
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৯ নম্বর যাদবপুর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রাম সংলগ্ন যাদবপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর এলাকা থেকে আসা তিন যুবক একই মোটরসাইকেলে চড়ে যাদবপুর বাজার এলাকা অতিক্রম করছিলেন। এ সময় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় আছড়ে পড়লে আরোহীরা ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন আশঙ্কাজনকভাবে আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় উৎসুক জনতা ও ব্যবসায়ীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সরকারি হাসপাতাল) নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
Leave a Reply