
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরববা সাব-জোনাল অফিসে কর্মরত ওয়্যারিং পরিদর্শক মোঃ নাজমুল হোসেন এবং উক্ত সাব-জোনাল অফিসকে জড়িয়ে ‘৭১ বাংলা নিউজ’ নামক একটি ফেসবুক আইডি থেকে সেচ মোটরের সংযোগ ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওয়্যারিং পরিদর্শক মোঃ নাজমুল হোসেন বলেন, “সেচ মোটর সংযোগ বা অন্য কোনো বিষয়ে আমি কখনোই কারোর কাছ থেকে কোনো প্রকার আর্থিক লেনদেন করিনি। একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও অসত্য তথ্য ছড়িয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অপপ্রচারে মহেশপুর ও ভৈরববা সাব-জোনাল অফিসের আওতায় থাকা সম্মানিত গ্রাহক ও সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা সর্বদা স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভৈরববা সাব-জোনাল অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত এই অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply