
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মাদকীয় সিরাপ এবং অবৈধ কীটনাশক উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানি পণ্য বাংলাদেশে পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর টহল দল সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি জোয়ানরা ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, নিষিদ্ধ সিরাপ এবং বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কীটনাশক জব্দ করে।
জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী ধংস ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply