
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েডসহ মোট তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা, ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply