1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

চুরি যাওয়া ভ্যানের মালিককে নতুন ভ্যান উপহার

মামুন হোসেন,মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

ঝিনাইদহের মহেশপুরে ভ্যান চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়া ফিরোজ হোসেনকে নতুন ইঞ্জিনচালিত ভ্যান উপহার দিয়েছে মহেশপুর উপজেলা প্রশাসন। মানবিক এ উদ্যোগে পরিবারটির জীবিকা নির্বাহের পাশাপাশি তিন সন্তানের লেখাপড়া চালিয়ে নেওয়ার পথও সহজ হলো।

জানা গেছে, মৃত ফরজ আলীর ছেলে ফিরোজ হোসেনের নিজস্ব ভ্যানটি চুরি হয়ে যায়। এরপর তিনি দৈনিক ভাড়ায় ভ্যান চালিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছিলেন। এতে একদিকে সংসারের খরচ চালানো, অন্যদিকে তিন সন্তানের লেখাপড়ার ব্যয় বহন করা তার জন্য কঠিন হয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে মহেশপুর উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়ায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান উপহার দেওয়া হয়।

উপহার পেয়ে ফিরোজ হোসেন উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন ভ্যানটি তার পরিবারের জীবিকা নির্বাহের পাশাপাশি সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এমন সহযোগিতা সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই সহযোগিতা করা হয়েছে। নতুন ভ্যানটি ফিরোজের পরিবারের স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com