1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, কোটচাঁদপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কাশেম বাবু, সাফদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক বাবুল খানসহ সাফদারপুর ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গাছ বিতরণের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com