1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে মারধর, ৯০ হাজার টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া সাইফোন এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে এক যুবককে এলোপাতাড়ি মারধর করে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
​শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
​আহত যুবকের নাম মিতুল হোসেন (২০)। তিনি সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দীয়া গ্রামের মো. বশিরের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মিতুল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সারুটিয়া সাইফোন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় তারা মিতুলকে এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
​পরে স্থানীয়রা আহত মিতুল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ব্যস্ততম এই এলাকায় দিনের আলো নিভতেই এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com