1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ছুটির দিনে সারের ডিলারের ঘরে হানা

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে একজন সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৩২০ বস্তা সার জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।

22-08-2026 শনিবার বিকেলে উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারে মেসার্স আব্দুল হাকিম মোল্লা (প্রোঃ মোঃ আব্দুল হাকিম মোল্লা, বি.এ.ডি.সি সার ডিলার, ২নং মির্জাপুর ইউনিয়ন, শৈলকুপা, ঝিনাইদহ) নামক সার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ডিলার সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা এবং অবৈধভাবে মজুদকৃত ৩২০ বস্তা এমওপি ও ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স আব্দুল হাকিম মোল্লা নামক সার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল হাকিম মোল্লা শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের বি.এ.ডি.সি সার ডিলার। এ অনুযায়ী মোঃ আব্দুল হাকিম মোল্লা এর সারের গোডাউন মির্জাপুর ইউনিয়নে থাকার নির্দেশনা রয়েছে। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক উক্ত নির্দেশনা অমান্য করে শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারে অন্য একটি গোডাউনে ২৮২ বস্তা এমওপি এবং ৩৮ বস্তা ইউরিয়া সার অবৈধভাবে মজুদ রাখার আপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সার ব্যবস্থাপনা আইনে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা এবং অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। পরবর্তীতে, জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে মর্মে স্থানীয় সূত্রে জানা যায়।

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান কৃষকের স্বার্থে অবৈধ স্যার মজুদ কারীদের কঠোর হস্তে দমন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com