1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মৃত্যুর প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনা দেওয়ার অভিযোগে তানিয়া নামের এক নারীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর বাজারের সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। মানববন্ধনে বক্তারা যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে এবং ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
​কর্মসূচি থেকে অভিযুক্ত তানিয়ার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর উপজেলা প্রশাসন, মহেশপুর থানা পুলিশ এবং বণিক কল্যাণ সমিতির জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com